কভিড টিকা নিয়ে কোটিপতি
কভিড টিকা নিয়ে এখনও বিশ্বের বিভিন্ন প্রান্তে সংশয় আর ভয় রয়েছে। সেই সংশয় আর ভয়ের কারণে অনেকে টিকা নিতে অস্বীকারও করছেন। বিভিন্ন দেশের সরকার টিকা নিয়ে নানা সচেতনতামূলক উদ্যোগ নিলেও অনেক ক্ষেত্রে সেই উদ্যোগেও সাড়া মিলছে না কোথাও কোথাও।
তাই বাধ্য হয়ে সরকারি বা বেসরকারি উদ্যোগে জনগণকে টিকা নিতে উৎসাহদানে কোথাও কোথাও নানা পুরস্কারের আয়োজন করা হয়েছে। তেমনই উদ্যোগ নিয়ে কভিড টিকা নিতে দেশবাসীকে উৎসাহ দিতে কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া সরকার। 'দ্য মিলিয়ন ডলার ভ্যাক্স অ্যালায়েন্স' নামে একটি লটারি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই লটারিতে অংশ নিয়েছিলেন ৩০ লাখ মানুষ। সবার মধ্য থেকে কপাল খুলে গেছে জোন ঝু নামে এক নারীর।
জোন জানান, টিকা নিয়ে খেলায় অংশ নিয়েছিলেন ঠিকই, কিন্তু অতশত আর ভাবেননি। টিকা নেওয়ার পরদিনই তাকে ফোন করে বলা হয়, আপনি কোটি টাকা জিতেছেন। জোন বলেন, 'প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু একের পর এক ফোন আসতে শুরু করায় হতবাক হয়ে যাই।' টিকা নিয়ে ১০ লাখ ইউএস ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৫৭ লাখ টাকা) জিতেছেন জোন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
‘যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে’,চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা
পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
উত্তপ্ত নয়াদিল্লি রণক্ষেত্র, যন্তর মন্তরে ইন্টারনেট বন্ধ
ককরোচ জনতা পার্টির সংসদ অভিমুখে যাত্রা, চ্যালেঞ্জের মুখে সরকার





