পুরো গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে প্রেম, অন্তরঙ্গ অবস্থায় ধরা
প্রেম করতে যুগে যুগে অনেকেই অনেক কিছু করেছেন। তাই বলে পুরো এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন! কথাটি শুনে অবাক হলেও সত্যি। প্রেম করতে এমন ‘অভিনব কাণ্ড’ ঘটনায় ঘটিয়েছেন এক ইলেকট্রিশিয়ান।
মূলত অন্ধকারে প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে লোকের নজরে পড়ার সম্ভাবনা তাই গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিতেন। তবে শেষ রক্ষা হল না। ঠিকই একদিন হাতেনাতে ধরল এলাকাবাসী।ভারতের বিহার রাজ্যের পুর্নিয়া জেলার গণেশপুর গ্রামের এ ঘটনা যেন গণমাধ্যমের চর্চায়।
গালফ নিউজের খবরে বলা হয়, প্রতিদিনের লোডশেডিংয়ে বিরক্ত ছিল গ্রামবাসী। বিদ্যুৎ অফিসে গিয়েও এর কোন কারণ পাচ্ছিলেন না। সমাধানও হচ্ছিল না। একদিন গ্রামবাসী ঠিকই ধরে ফেলেন ইলেকট্রিশিয়ানকে।
একদিন বিদ্যুৎ যাওয়ার পর সরকারি স্কুলে প্রেমিক-প্রেমিকাকে অন্তরঙ্গ অবস্থাতা’য় দেখতে পায় তারা। পরে ওই ইলেকট্রিশিয়ানকে গণধোলাই দেওয়া হয়। পরদিন পঞ্চায়েত সভা ডেকে প্রেমিকার সঙ্গে সেই ইলেকট্রিশিয়ানের বিয়ে দেয়া হয়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
‘যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে’,চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা
পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
উত্তপ্ত নয়াদিল্লি রণক্ষেত্র, যন্তর মন্তরে ইন্টারনেট বন্ধ
ককরোচ জনতা পার্টির সংসদ অভিমুখে যাত্রা, চ্যালেঞ্জের মুখে সরকার





