দুবাইতে লটারি জয়ে রাতারাতি কোটিপতি বাংলাদেশি
দুবাইতে লটারি জয়ে রাতারাতি কোটিপতি বাংলাদেশি
লটারি জিতে রাতারাতি কোটিপতি বনে গেলেন এক বাংলাদেশি প্রবাসী। স্থানীয় সময় শনিবার (৯ অক্টোবর) রাতে মধ্যপ্রাচ্যের দেস্বহ আমিরাতে অনুষ্ঠিত মাহজুজ লাইভ ড্রতে ১০ লাখ দিরহাম জিতেছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যা গিয়ে দাঁড়ায় দুই কোটি ৩২ লাখ টাকারও বেশি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।
দুবাইতে লটারি জয়ে রাতারাতি কোটিপতি বাংলাদেশি
প্রতিবেদনে বলা হয়, ভাগ্য আর একটু ভালো হলে সরাসরি শত কোটি টাকার মালিক হতে পারতেন ওই বাংলাদেশি।। কারণ, মাহজুজের ৪৬তম সাপ্তাহিক ড্রতে দ্বিতীয় পুরস্কার জিতেছেন ওই বাংলাদেশি। ড্রতে ছয়টি নম্বরের মধ্যে তার পাঁচটি নম্বর মিলে গিয়েছিল। আর মাত্র একটি নম্বর মিললে প্রথম পুরস্কার হিসেবে তিনি পেতেন ৫ কোটি দিরহাম বা ১১৬ কোটি ৪১ লাখ টাকার বেশি।
মাহজুজ আরবি শব্দ, এর অর্থ সৌভাগ্যবান। ভাগ্য পরিবর্তনের এ লটারি জিতে চলতি বছর এ পর্যন্ত ১৬ জন কোটিপতি হয়েছেন।
মাহজুজের ৪৬তম সাপ্তাহিক ড্রতে ওই বাংলাদেশি বাদে আরও ১০২ জন ১০০০ হাজার দিরহাম করে পুরস্কার জিতেছেন। ১ হাজার ৯৮৪ জন জিতেছেন ৩৫ দিরহাম করে। অর্থাৎ ওই এক রাতেই ২ কোটি ৭২ লাখ টাকার বেশি পুরস্কার বাগিয়ে নিয়েছেন লটারিতে অংশগ্রহণকারীরা।
খালিজ টাইমস বিজয়ী ওই বাংলাদেশির নাম প্রকাশ করেনি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
‘যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে’,চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা
পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
উত্তপ্ত নয়াদিল্লি রণক্ষেত্র, যন্তর মন্তরে ইন্টারনেট বন্ধ
ককরোচ জনতা পার্টির সংসদ অভিমুখে যাত্রা, চ্যালেঞ্জের মুখে সরকার





