avertisements 2

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ আগস্ট,সোমবার,২০২৬ | আপডেট: ০৬:০০ পিএম, ২৪ আগস্ট,সোমবার,২০২৬

Text

ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: সংগৃহীত

আইনগতভাবে বেলজিয়ামের রাজার ভাই প্রিন্স লরেন্টের তার ছেলের স্বীকৃতি পাওয়ার পর রাজপুত্র হিসেবেও স্বীকৃতি পেয়েছেন ২৬ বছর বয়সি গাড়ি বিক্রেতা ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ।

রাজপরিবারের সদস্য প্রিন্স লরেন্ট ও বেলজিয়ান গায়িকা ওয়েন্ডি ভ্যান ওয়ানটেনের সন্তান ভ্যান্ডেনকেরখোভকে ছয় মাস আগে একটি টাউন হল অনুষ্ঠানে প্রিন্স লরেন্টের পরিবারে গোপনে গ্রহণ করা হয়। তরে এর বিস্তারিত তথ্য সম্প্রতি প্রকাশ পেয়েছে।

তিনি আনুষ্ঠানিকভাবে রাজপুত্র হলেও কোনো রাজকীয় ভাতা পাবেন না।


নতুন এই রাজপুত্রের রাজপরিবারে পিতা থাকার বিষয়টি মেনে নিতে বেশ কয়েক বছর সময় লেগেছে। তিনি জানিয়েছেন, তার বাবার দেওয়া নাম 'স্যাক্সে-কোবার্গ' ব্যবহার শুরু করবেন কি না, সে বিষয়ে তিনি এখনো নিশ্চিত নন।

ন্ডেনকেরখোভ 'হেট নিউজব্ল্যাড' পত্রিকাকে বলেন, 'হয়তো সেটি করতে পারি, তবে ভ্যান্ডেনকেরখোভ নাম নিয়ে আমি গর্বিত। আমি যদি এই পারিবারিক নামটি ত্যাগ করি, তবে তা আমার মা আমার জন্য যা করেছেন তার প্রতি এক ধরনের বিশ্বাসঘাতকতা হবে।'

তার সৎবোন প্রিন্সেস লুই ও সৎভাই প্রিন্স আইমেরিক ও প্রিন্স নিকোলাসের মতো তিনি বেলজিয়ামের রাজকীয় উত্তরাধিকার সূত্রে থাকবেন না। এমনকি তিনি কোনো প্রকাশ্য রাজকীয় কার্যক্রমেও অংশ নেবেন না।

ভ্যান্ডেনকেরখোভ বেলজিয়ামবাসীর কাছে বেশ পরিচিত। গত সেপ্টেম্বরে একটি ফ্লেমিশ টিভি প্রামাণ্যচিত্রের কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। সেখানে তিনি কীভাবে তার বাবার সাথে পরিচিত হয়েছিলেন তা বর্ণনা করেছিলেন।

তার বাবা ২০০৩ সালে প্রিন্সেস ক্লেয়ারকে বিয়ে করার আগে ওয়েন্ডি ভ্যান ওয়ানটেনের সাথে সম্পর্কে ছিলেন, যার আসল নাম আইরিস ভ্যান্ডেনকেরখোভ।

ভিটিএম প্রামাণ্যচিত্রে ক্লিমেন্ট ২০১৩ সালে একটি শপিং মলে অপ্রত্যাশিতভাবে প্রিন্সের সঙ্গে সাক্ষাতের বর্ণনা দেন। তখন তিনি বুঝতে পারেননি যে প্রিন্স কে ছিলেন। তার বয়স যখন ১৬ বছর, তখন তার মা তার বাবার পরিচয় প্রকাশ করেন।

চার বছর পর তিনি তাকে ফোন করার সাহস করেন। পরে তারা ব্যক্তিগতভাবে দেখা করেন। অবশেষে প্রিন্স লরেন্ট ডিএনএ পরীক্ষার পরামর্শ দেন।

ভ্যান্ডেনকেরখোভ ভিটিএমকে বলেন, 'আমরা একসাথে হাসপাতালে গিয়েছিলাম। আমার মনে আছে তিনি বলেছিলেন "আমি আগে যাচ্ছি যাতে তোমার স্বস্তি লাগে"।' এরপর ল্যাবরেটরি থেকে ইমেইলের মাধ্যমে তাকে ৯৯.৫ শতাংশ ডিএনএ মিল থাকার কথা জানানো হয়।

প্রিন্স লরেন্টের মতো তার পিতা, সাবেক রাজা দ্বিতীয় অ্যালবার্টও ডিএনএ পরীক্ষা করিয়েছিলেন। অ্যালবার্ট ২০২০ সালে স্বীকার করেছিলেন যে একটি সম্পর্কে থাকার সময় তিনি একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। শেষপর্যন্ত তাকে নিজের মেয়ে বলে স্বীকার করেছিলেন।

পিতৃত্বের বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে ২০১৩ সালে দ্বিতীয় অ্যালবার্ট বেলজিয়ামের রাজার পদ থেকে সরে দাঁড়ান।

ডেলফিন বোয়েল নামের এক পরিচিত শিল্পী শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে জয়ী হন এবং রাজকন্যা উপাধি পাওয়ার অধিকার লাভ করেন। এখন তিনি নিজেকে ডেলফিন দে স্যাক্সে-কোবার্গ বলে পরিচয় দেন।

২০১৩ সালে বেলজিয়ামের আইনে আসা পরিবর্তন অনুযায়ী, রাজপরিবারের কেবল কয়েকজন সদস্য সরকারি ভাতা পাওয়ার অধিকারী—রাজা ফিলিপ, তার পিতা সাবেক রাজা দ্বিতীয় অ্যালবার্ট, প্রিন্স লরেন্ট এবং প্রিন্সেস আস্ট্রিড।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2