লেবাননে ইসরায়েলি হামলায় রয়টার্সের সাংবাদিক নিহত
ইসাম আবদাল্লাহ ছবি:সংগৃহীত
লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইসাম আবদাল্লাহ নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক সাংবাদিক। শুক্রবার (১৩ অক্টোবর) লেবাননের দক্ষিণাঞ্চলে আলমা আল–শাব এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইসাম আবদাল্লাহ বার্তা সংস্থা রয়টার্সের ভিডিওগ্রাফার ছিলেন। দায়িত্বরত অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন তিনি।
আহতদের মধ্যে আল–জাজিরার দুজন সাংবাদিক রয়েছেন। তারা হলেন প্রতিবেদক কারমেন জোওখাডার ও ফটোগ্রাফার এলি ব্রাখিয়া।
এ ঘটনার প্রতিক্রিয়ায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, চলমান ফিলিস্তিন–ইসরায়েল সংঘাত লেবাবনেও ছড়িয়ে পড়ার মারাত্মক ঝুঁকি তৈরি করেছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। জবাবে ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।
হামাসের হামলায় ইসরায়েলে নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০০। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৯০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৬ হাজার ৩৮৮ জন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
স্কুলে হিজাব নিষিদ্ধ করাকে কেন্দ্র করে উত্তাল আজারবাইজান, চটেছে তুরস্ক
দিল্লিতে সিজেপির দীপকে আটক, নেহাকে তুলে নিয়ে গেছে পুলিশ
হুতিদের হামলার জবাব দেয়ার পথ খুঁজছে সৌদি আরব, কৌশল কী হবে
সরকার ভারতের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে:ককরোচ জনতা পার্টি





