খামার থেকে পালাচ্ছে কুমির
টাইফুন হাইকুইর প্রভাবে প্রবল বর্ষণে দক্ষিণ চীনের একটি প্রজনন খামার থেকে প্রায় অর্ধশতাধিকের ওপরে কুমির পালিয়ে গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, গুয়াংডং প্রদেশের মাওমিংয়ে একটি লেক উপচে প্রায় ৭৫টি কুমির পালিয়ে গেছে। এর মধ্যে কয়েকটি কুমির উদ্ধার করাহলেও স্থানীয়রা নিরাপত্তার কারণে অনেকগুলো কুমিরকে গুলি করে হত্যা করেছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে বলা হয়েছে, সরীসৃপ প্রজাতির এ প্রাণীটির মাত্র ৮টি উদ্ধার করা সম্ভব হয়েছে। নিরাপত্তার জন্য ওই এলাকার বাসিন্দাদের ঘরের মধ্যে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে।
চীন, হংকং, তাইওয়ান এবং জাপানে প্রভাব বিস্তার করা টাইফুন হাইকুই এক সপ্তাহেরও বেশি সময় ধরে দক্ষিণ এশিয়া জুড়ে তাণ্ডব চালাচ্ছে। এ ঘটনায় নিহত হয়েছেন ৭ জন। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।
মাওমিংয়ের জরুরি ব্যবস্থাপনার ব্যুরো জানিয়েছে, বন্যার পর ৭৫টি কুমির খামার থেকে পালিয়ে গেছে। নিখোঁজ কুমিরগুলো খুঁজে পেতে সোনার সরঞ্জাম ব্যবহার করছে জরুরি সেবা কর্তৃপক্ষ। আট দিন আগে চীনের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছিল দক্ষিণ চীন সাগরে সৃষ্ট টাইফুন হাইকুই।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে বেড়ে ৪১
‘যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে’,চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা
পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
উত্তপ্ত নয়াদিল্লি রণক্ষেত্র, যন্তর মন্তরে ইন্টারনেট বন্ধ





