নজিরবিহীন তাপপ্রবাহ, ইরানে দুই দিনের ছুটি ঘোষণা
ইরানে নজিরবিহীন তাপমাত্রার কারণে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সরকারি ছুটির ঘোষণা আসে। বুধবার ও বৃহস্পতিবার দেশটির সরকারি-বেসরকারি সব অফিস-আদালত বন্ধ থাকবে। বয়স্ক এবং স্বাস্থ্যঝুঁকি আছে এমন লোকদের বাড়ির ভেতরে থাকতে বলা হয়েছে।
দক্ষিণ ইরানের অনেক শহরে ইতোমধ্যেই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দক্ষিণাঞ্চলীয় শহর আহভাজে এই সপ্তাহে তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে হাসপাতালগুলোকে উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ জারি করা হয়েছে। বুধবার তেহরানে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছর বিশ্বের বড় একটা অংশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা ধারণা করছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমনটা হচ্ছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে বেড়ে ৪১
‘যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে’,চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা
পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
উত্তপ্ত নয়াদিল্লি রণক্ষেত্র, যন্তর মন্তরে ইন্টারনেট বন্ধ





