ভারতে আস্ত সেতু চুরি
৯০ ফুট দীর্ঘ ৬ হাজার কেজি ওজনের আস্ত একটা সেতু চুরির অভিযোগে ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভারতের মুম্বাই শহরের পুলিশ। গতকাল শনিবার এক পুলিশ কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
মুম্বাইয়ের পশ্চিম শহরতলিতে একটি নালার ওপর সেতুটি স্থাপন করা হয়েছিল। বাঙ্গুর নগর থানার ওই কর্মকর্তা বলেন, বৈদ্যুতিক তার পার করার জন্য শহরের পশ্চিমে মালাদ এলাকায় নালার ওপর ৯০ ফুট লম্বা ওই লোহার সেতু তৈরি করা হয়েছিল।
পুলিশের এই কর্মকর্তা বলেন, নালার ওপর স্থায়ী সেতু নির্মাণের পর অস্থায়ী লোহার সেতুটি কয়েক মাস আগে ওই এলাকার অন্য একটি স্থানে সরিয়ে নেওয়া হয়।
কিন্তু অস্থায়ী সেতুটির কোনো হদিস পাওয়া না গেলে গত ২৬ জুন নির্মাতা প্রতিষ্ঠান এ ঘটনায় থানায় একটি অভিযোগ করে। এরপর পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, ওই এলাকায় সিসিটিভি ক্যামেরা না থাকায় পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখে। এতে গত ১১ জুন সেতু এলাকার দিকে বড় একটি গাড়িকে যেতে দেখা যায়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে বেড়ে ৪১
‘যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে’,চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা
পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
উত্তপ্ত নয়াদিল্লি রণক্ষেত্র, যন্তর মন্তরে ইন্টারনেট বন্ধ





