বিয়ের পরদিন হার্ট অ্যাটাকে দম্পতির মৃত্যু
ভারতের উত্তর প্রদেশ রাজ্যে বিয়ের পরদিন শয়নকক্ষ থেকে নবদম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ২৪ বছর বয়সী প্রতাপ যাদবের সঙ্গে ২২ বছর বয়সী পুষ্পা যাদবের বিয়ে হয়। পরে বুধবার উত্তর প্রদেশের বাহরাইচে তাদের বাড়িতে ফেরেন। বিয়েপরবর্তী আচার-অনুষ্ঠানের পর রাতে তারা ঘুমাতে যান। পরদিন বৃহস্পতিবার সকালে শয়নকক্ষ থেকে এই দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়।
বলরামপুরের পুলিশ সুপার প্রশান্ত ভার্মা জানান, প্রতাপ ও পুষ্পার মৃত্যুর কারণ জানতে কক্ষটিতে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল তদন্ত চালিয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তারা দুজনই হার্ট অ্যাটাকে মারা গেছেন। খবর হিন্দুস্তান টাইমসের তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এ দম্পতির আগে থেকে কোনো অসুস্থতা ছিল না। তাদের জোর করে কক্ষে ঢোকানোর কোনো আলামত কিংবা তাদের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের স্থায়ী ভিসা বন্ড
‘আমি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি’: ফিলিস্তিনি অধ্যাপক
মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে বেড়ে ৪১
‘যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে’,চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা





