একটি সাপের কারণে বিদ্যুৎহীন ১৬ হাজার মানুষ!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ মে,রবিবার,২০২৩ | আপডেট: ০৪:১৫ এএম, ৩১ মার্চ,মঙ্গলবার,২০২৬
বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের একটি সাবস্টেশনে সাপ ঢোকার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ১৬ হাজার মানুষ। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, বুধবার যুক্তরাষ্ট্রের অস্টিনে এ ঘটনা ঘটেছে জানিয়েছে অস্টিনের বিদ্যুৎ বিভাগের মুখপাত্র ম্যাট মিচেল। সাপের কারণে বাসিন্দাদের এক ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎবিহীন থাকতে হয়েছিল বলে জানা যায়। সাবস্টেশনের একটি গুরুত্বপূর্ণ সার্কিটের সংস্পর্শে সাপটি চলে এলে সঙ্গে সঙ্গে দুপুর ১টায় স্টেশনটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
বুধবার (১৭ মে) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম সিবিএস অস্টিন এক প্রতিবেদনে জানিয়েছে, এদিন দুপুর ১টায় বিদ্যুৎ চলে যায়। ওই সময় সাবস্টেশনের একটি গুরুত্বপূর্ণ সার্কিটের সংস্পর্শে চলে আসে সাপটি। এতে সঙ্গে সঙ্গে স্টেশনটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
৭ মে অস্টিনের বিদ্যুৎ বিভাগ একটি টুইট করে। তারা জানায়, কারিগরি ত্রুটির কারণে হয়ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্নের কারণ খুঁজে বের করা ও দ্রুত সরবরাহ ফিরিয়ে আনার জন্য কাজ করছেন কর্মীরা।
পরবর্তী টুইটে তারা লিখেছে, ‘আপডেট: বন্যপ্রাণীর কারণেও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আজ একটি সাপ আমাদের একটি সাবস্টেশনে প্রবেশ করে এবং একটি ইলেকট্রিফাইড সার্কিটের সংস্পর্শে আসে। দুপুর ২টার মধ্যে সবার কাছে আবারও পুনরায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়েছে। ধৈর্য্য ধারণের জন্য আপনাদের ধন্যবাদ।’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ইরান যে শর্তের ভিত্তিতেই যুদ্ধের ইতি টানবে: মাসুদ পেজেশকিয়ান
এই যুদ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না: ব্রিটিশ প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রজুড়ে চলছে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভ
যুক্তরাষ্ট্র ‘খুব শিগগিরই’ ইরান থেকে সরে আসার পরিকল্পনা করছে: জেডি ভ্যান্স





