সৌদিতে বাস উল্টে নিহত ওমরাহ যাত্রীদের ৮ জন বাংলাদেশি
সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনের জন্য যাওয়ার সময় দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে একটি সেতুর রেলিং ভেঙে বাস উল্টে নিহত ২০ জনের মধ্যে ৮ জন বাংলাদেশি বলে জানা গেছে। মঙ্গলবার সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ২০ জন নিহত ও ২৯ জন আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে রেড ক্রিসেন্ট দলসহ জরুরি সংস্থাগুলোকে দ্রুত দুর্ঘটনাস্থলে পাঠানো হয়। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি। এর আগে ২০১৯ সালের অক্টোবরে মদিনার কাছে এক সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছিলেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
স্কুলে হিজাব নিষিদ্ধ করাকে কেন্দ্র করে উত্তাল আজারবাইজান, চটেছে তুরস্ক
দিল্লিতে সিজেপির দীপকে আটক, নেহাকে তুলে নিয়ে গেছে পুলিশ
হুতিদের হামলার জবাব দেয়ার পথ খুঁজছে সৌদি আরব, কৌশল কী হবে
সরকার ভারতের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে:ককরোচ জনতা পার্টি





