হাতি গর্তে পড়লে চীন কী করে
হাতি গাড্ডায় পড়লেই সাহায্য করতে যেতে হয়; মুক্ত অবস্থায় নয়। মুক্ত হাতির ধারেকাছে যাওয়া বিপজ্জনক। চীনা প্রেসিডেন্ট মস্কোয় গেলেন কোন হাতিকে সাহায্য করতে? ইউক্রেনীয় গর্তে তো একা রাশিয়া পড়েনি; যুক্তরাষ্ট্রও পড়ে গেছে।
চীনের মধ্যপ্রাচ্য কূটনীতি তুমুল সফল। চীন-সৌদি-ইরান মৈত্রীর সূচনা হয়েছে। ইরান তো তাদের অর্থনৈতিক ও সামরিক মিত্রই। এখন সৌদি আরবকেও আমেরিকার কোল থেকে সরিয়ে আনা গেল। এই জোরদার আত্মবিশ্বাস নিয়েই শি জিনপিং মস্কোমুখী হলেন।
ভ্লাদিমির পুতিনের সঙ্গে বন্ধুত্বের দফা পাকা করে শান্তির রফা করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে। তবে এবারের বাজিটা মধ্যপ্রাচ্যের চেয়ে অনেক বড়। এবং চীন-রাশিয়া বন্ধুত্বের সীমানা যে প্রায় অসীম, সেটাও দেখা যাবে এবার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তো বলেই ফেলেছেন, ‘চীন দায়িত্বহীন।’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের স্থায়ী ভিসা বন্ড
‘আমি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি’: ফিলিস্তিনি অধ্যাপক
মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে বেড়ে ৪১
‘যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে’,চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা





