‘চীনকে কলঙ্কিত করতে’ বেলুনের ঘটনাকে ব্যবহার করা হচ্ছে : চীন
‘চীনকে কলঙ্কিত করতে’ বেলুনের ঘটনাকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন চীন। শনিবার দেশটি বলছে, বেইজিং যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশে গুপ্তচরবৃত্তির বেলুন উড়িয়েছে- ওয়াশিংটনের এমন অভিযোগের সুযোগ নিয়েছে মার্কিন মিডিয়া ও রাজনীতিবিদরা। এদিকে বেলুন উড়ানোর বিষয় শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বেইজিংয়ে একটি পরিকল্পিত বিরল সফর বাতিল করতে প্ররোচিত করেছে।
দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর লক্ষে গ্রহণ করা এ সফর বাতিল করার সিদ্ধান্তের স্বল্প সময় আগে চীন দুঃখ প্রকাশ করে একটি ব্যতিক্রমী বিবৃতি দিয়েছে। বিবৃবিতে তারা বেসামরিক হালকা একটি আকাশযানকে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় ঠেলে দেয়ার জন্য বাতাসকে দায়ী করেছে।
শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্লিঙ্কেনের ঘোষণার প্রতিক্রিয়া জানাতে আরেকটি বিবৃতি দিয়েছে। চীনের দেয়া বিবৃতিতে বলা হয়, ‘বেইজিং কখনোই কোনো সার্বভৌম দেশের ভূখণ্ড ও আকাশসীমা লঙ্ঘন করেনি।’ এক্ষেত্রে ‘যুক্তরাষ্ট্রের কতিপয় রাজনীতিবিদ এবং মিডিয়া বেলুনের ওই ঘটনা চীনকে আক্রমণ ও কলঙ্কিত করতে ‘নাটক’ সাজিয়েছে।’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
স্কুলে হিজাব নিষিদ্ধ করাকে কেন্দ্র করে উত্তাল আজারবাইজান, চটেছে তুরস্ক
দিল্লিতে সিজেপির দীপকে আটক, নেহাকে তুলে নিয়ে গেছে পুলিশ
হুতিদের হামলার জবাব দেয়ার পথ খুঁজছে সৌদি আরব, কৌশল কী হবে
সরকার ভারতের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে:ককরোচ জনতা পার্টি





