ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে
ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ অবস্থায় পৌঁছেছে বিগত পাঁচ মাসের মধ্যে। গত ১৩ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত এক সপ্তাহে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৫৭২ বিলিয়ন বা ৫৭ হাজার ২০০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। গত শুক্রবার (২০ জানুয়ারি) ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।
ভারতের কেন্দ্রীয় ব্যাংক মাঝে মাঝে রুপির দাম সুরক্ষার জন্য স্পট এবং ফরোয়ার্ড মার্কেটে হস্তক্ষেপ করে থাকে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এর আগে বলেছিল, রিজার্ভের এই তারতম্য মুদ্রার নির্ধারিত লাভ বা ক্ষতির কারণে হয়ে থাকে। গত ১৩ জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে ভারতীয় রুপি গত দুই মাসের মধ্যে সেরা ব্যাবসায়িক সপ্তাহ পার করেছে। গত ২০ জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে রুপি কিছুটা ধীরগতিতে হলেও অগ্রগতি অব্যাহত রেখেছিল।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ট্রাম্পের ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি বাতিল করলেন আদালত
ব্রিটিশ তরুণ নওয়াক হত্যাকাণ্ড, উত্তপ্ত হচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের সম্পর্ক
আইসিইউতে পিতা, হোটেলে ওঠেন ছেলে, সেখানেই এক পরিবারের ৮ সদস্যের মৃত্যু
আমি সব জানি : ‘বাংলাদেশে একটি বড় হত্যাকাণ্ড’ সম্পর্কে মমতা





