avertisements 2

বৈশ্বিক বাজারে হঠাৎ করে কমছে তেলের দাম!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ এপ্রিল,শুক্রবার,২০২৬ | আপডেট: ১২:৫৪ এএম, ১৮ এপ্রিল,শনিবার,২০২৬

Text


যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শান্তি আলোচনা এবং লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই বৈশ্বিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। এতে সাময়িক সময়ের জন্য হলেও স্বস্তি এসেছে তেলের বাজারে।

আজ শুক্রবার অপরিশোধিত তেলের দাম কমে হয়েছে ব্যারেল প্রতি ৯৬ ডলার ২৬ সেন্ট। যা আগের চেয়ে প্রায় ৩.১৩ শতাংশ কম। একই সময়ে যুক্তরাষ্ট্রেও কমেছে তেলের দাম, প্রতি ব্যারেলের দাম নেমেছে ৯৪ ডলারের নিচে।

ফেব্রুয়ারির শেষদিনে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা। এর জেরে ইসরায়েলে হামলা চালায় হিজবুল্লাহ।

এরপর জ্বালানি তেল সরবরাহের অন্যতম জলপথ হরমুজ প্রণালি অবরোধ করে রাখে ইরান। এতে সারাবিশ্বে দেখা দেয় জ্বালানি সংকট। দাম বাড়তে থাকে হু হু করে। যা দ্রুতই পৌঁছে যায় ১০০ ডলারের ঘরে। ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্তই এই দাম শত ডলারের বেশি ছিল।

এবার লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তেলের দাম কিছুটা কমল। যুদ্ধবিরতি বহাল থাকলে এই দাম আরও কমে আসতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2