কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
সোমবার দিবাগত রাতের কোনো একসময় এক শো কলা গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা
নাটোরের সিংড়ায় এক শ কলাগাছ কেটেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতের কোনো একসময় উপজেলার পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। কে বা কারা এ গাছ কেটেছে তা জানা যায়নি। এ ঘটনায় ভুক্তভোগী মো. সাহাদত হোসেন সাধু সিংড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
গাছের মালিক মো. সাহাদত হোসেন সাধু জানান, গত ১ বছর আগে পুকুর পাড়ে প্রায় ১০০টি কলাগাছ রোপণ করেন তিনি। আজ মঙ্গলবার সকালে পুকুরে গিয়ে দেখি গাছগুলো মাটিতে পড়ে আছে। কে বা কারা এ গাছ কেটে ফেলেছেন তা বলতে পারেন না তিনি। তবে তাদের পরিবারের সঙ্গে কারো বিরোধ নেই বলেও তিনি জানান।
সিংড়া থানার ওসি মো. আবুল কালাম বলেন, ‘এ বিষয়ে একটি জিডি পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
৯০ হাজার বেতনের কর্মকর্তা সুকুমারের ৫১ কোটি টাকার আমানত
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
চাকরি পাওয়ার আনন্দে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়





