সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে ভাই–বোনের মৃত্যু
নিহত দুই শিশু
কুমিল্লার দেবীদ্বারে পুকুরে সাঁতার শিখতে নেমে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় পৌর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো দেবীদ্বার পৌরসভার পুরাতন বাজার মাদরাসা পাড়া এলাকার মো. সুমন মিয়ার মেয়ে মারিয়া আক্তার (১২) এবং রসুলপুর ইউনিয়নের নবীপুর গ্রামের প্রবাসী মারুফ সরকারের ছেলে মো. মিরাজ (৫)। এরা সম্পর্কে খালাতো ভাই বোন।
তারা ছোট আলমপুর গ্রামের মাস্টার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করত।
মিরাজ ও মারিয়া প্লাস্টিকের বোতল নিয়ে পুকুরে সাঁতার শিখতে নামলে এ দুর্ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
৯০ হাজার বেতনের কর্মকর্তা সুকুমারের ৫১ কোটি টাকার আমানত
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
চাকরি পাওয়ার আনন্দে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়





