করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি নেতা রিজভী
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার (১৭ মার্চ) রাজধানীর পপুলার হাসপাতালে করোনা টেস্টের জন্য সেম্পল দিলে বিএনপির এই মুখপাত্রের করোনা পজিটিভ রিপোর্ট আসে। রুহুল কবির রিজভী নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রিজভী বলেন, গত তিন-চার দিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন। এর মধ্যে বুধবার (১৭ মার্চ) রাজধানীর পপুলার হাসপাতালে সিটি স্ক্যান করতে গেলে সেখানে তিনি করোনা টেস্টের জন্য সেম্পল দেন। সেই রিপোর্টে করোনা পজিটিভ এসেছে।
তিনি জানান, এখনো তিনি প্রচণ্ড জ্বরে ভূগছেন। খাওয়ার রুচি নেই। এর বাইরে তার অন্য কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। রিজভী তার সুস্থতার জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
আ.লীগ ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ: আসিফ নজরুল
মসজিদের দরজা বন্ধ করায় প্রাণে বেঁচে যাই: এমপি মাছুম মোস্তফা.
যে কারণে সংরক্ষিত আসনে এমপি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা
মুচলেকা দিয়ে বিদেশ যাওয়ার প্রস্তুতি, সাবেক স্পীকার শিরীন শারমিনের





