আমাদের নেতা ওবায়দুল কাদের আজ দিশেহারা: কাদের মির্জা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:৪৯ পিএম, ৭ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ১২:৪৬ এএম, ৬ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২৬
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব আজকে দিশেহারা।
তিনি বলেন, কিছু ষড়যন্ত্রকারীর খপ্পরে পড়ে তার (ওবায়দুল কাদের) উসকানি ও মদদে আজ এখানে তারা সমাবেশ করছেন। অথচ আমাদের দল সমাবেশ বন্ধ করেছে।
রোববার (০৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় বসুরহাট জিরো পয়েন্টের বঙ্গবন্ধু চত্বরে অগ্নিঝরা ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমার অপরাধ আমি কেন শেখ হাসিনার সাথে সরাসরি যোগাযোগ করি। এটাই হচ্ছে আমার অপরাধ। উনি (ওবায়দুল কাদের) বরদাশত করতেছেন না। আমিতো নেত্রীর সঙ্গে প্রথম থেকে যোগাযোগ করে নির্বাচন করতেছি, সবকিছু করতেছি। আমি এটা থেকে সরতে পারব না। আমাদের শেষ ঠিকানা হচ্ছে নেত্রী। আজ আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
জামায়াতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
নির্বাচনি প্রচারণায় বিষোদগারের প্রতিযোগিতা
কিছু ছেলেপেলে আঙুল ফুলে কলাগাছ হয়ে লম্বা লম্বা কথা বলে: মির্জা আব্বাস
রংপুরে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেওয়ার জন্য আহ্বান : তারেক রহমান





