হেফাজত মহাসচিব লাইফ সাপোর্টে
হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শনিবার দিবাগত রাত ১টায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
তার সুস্থতার জন্য হেফাজত ও পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে। এর আগে গতরাত ৯টার দিকে অসুস্থ হয়ে পড়লে আল্লামা নুরুল ইসলামকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
তখন তার ছেলে মোর্শেদ বিন নূর জানান, চিকিৎসকরা জানিয়েছেন বাবার মাইল্ড হার্টঅ্যাটাক হয়েছে। এজন্য তাকে সিসিইউতে রেখে চিকিৎসা চলছে।
মোর্শেদ বিন নূর আরো জানান, হেফাজতের শনিবারের ওলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়নে গত কয়েকদিন ধরেই তিনি কর্মব্যস্ত ছিলেন। রাতেও ঠিকমত ঘুমাননি। এজন্য প্রোগ্রাম শেষে মাদরাসায় ফেরার পথে গাড়ির মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্টপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট
‘রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে’





