রওশন এরশাদের অবস্থার ‘উন্নতি হচ্ছে’
থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ আগের চেয়ে ভালো আছেন। শনিবার রাত থেকে তিনি কথাও বলছেন।
রোববার (৭ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে তার সন্তান রাহগির আলমাহি সাদ এরশাদের বরাত দিয়ে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন রওশন এরশাদের একান্ত সহকারী মামুন হাসান।
মামুন হাসান বলেন, আধা ঘণ্টা আগে সাদ এরশাদ জানিয়েছেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। গতকাল (শনিবার) রাত থেকে তিনি কথা বলছেন। আল্লাহর অশেষ রহমতে তিনি ভালো আছে।’
মামুন হাসান জানান, সাদ এরশাদ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এছাড়া রওশন এরশাদের চিকিৎসা চলমান রয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ভারতীয় ভিসা প্রক্রিয়ায় শিগগিরই ইতিবাচক পরিবর্তন হবে: পররাষ্ট্রমন্ত্রী
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, একবার জ্বালানিতে চলবে ১৮ মাস
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী





