প্রসিকিউটর জেয়াদ আল মালুম আর নেই
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সিনিয়র প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনকারী অ্যাডভোকেট জেয়াদ-আল-মালুম শনিবার রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার রাত ১২টা ৩৫ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয় বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র পরামর্শদাতা মেহেদী মাসুম।
গত ২৫ মে, ৬৭ বছর বয়সী সুপ্রিম কোর্টের এই আইনজীবী স্ট্রোকের পরে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন।
মুক্তিযোদ্ধা জেয়াদ-আল-মালুমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়েছিল। পরবর্তীতে জুন মাসে তাকে সিএমএইচে স্থানান্তরিত করা হয়।
২০১০ সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে জেয়াদ আল মালুম নিয়োগ পান। তিনি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম ও মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে করা যুদ্ধাপরাধের মামলার বিচারে রাষ্ট্রপক্ষে বিশেষ ভূমিকা রাখেন।
জেয়াদ-আল-মালুম ১৯৫৪ সালে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন এবং ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকেই সিদ্ধান্ত নিতে হবে: আইনমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্টপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট
‘রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে’





