হামাসের রকেট হামলায় ইসরাইলে ভারতীয় নারীর মৃত্যু
পরিবারের সাথে ভিডিও কল করছিলেন। তারই মধ্যে হামাসের রকেট হানায় ইসরাইলে মৃত্যু হলো এক প্রবাসী ভারতীয় নারীর। ইতিমধ্যে কেরালায় ইদুক্কিতে পরিবারকে সেই খবর জানানো হয়েছে। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরলীধরন। পরিবারের সাথেও কথা বলেছেন তিনি।
পরিবারের তরফে জানানো হয়েছে, বছর আটেক ধরে আয়া হিসেবে ইসরাইলের উপকূল শহর অ্যাশকেলোনে কাজ করতেন সৌম্য সন্তোষ (৩২) নামে ওই নারী। এক বয়স্ক দম্পতির সঙ্গে অ্যাশকেলোনের একটি আবাসনে থাকতেন। সেখান থেকেই মঙ্গলবার ভিডিও কল করছিলেন। ওই সময় জোরালো শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। তারপর ইসরাইলে সৌম্যের কয়েকজন বন্ধুর সঙ্গে কোনোক্রমে যোগাযোগ করেন। জানতে পারেন যে অ্যাশকেলোনে রকেট হানা চালিয়েছে হামাস। তাতেই মৃত্যু হয়েছে সৌম্যের। তার স্বামী এবং ছেলে ইদুক্কিতেই থাকেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সার্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে হাজারো মানুষ রাস্তায়, নেতৃত্বে শিক্ষার্থীরা
এবার পাকিস্তানে আত্মপ্রকাশ করল ‘তেলাপোকা আওয়ামি লিগ’
আহমাদিনেজাদকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে যাচ্ছে মার্কিন সিনেট





