মুক্তি পেলেন ৪ ইসরায়েলি নারী সেনা
গাজা যুদ্ধবিরতি চুক্তির অধীনে শনিবার মুক্তির জন্য চার জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরা সবাই ইসরায়েলি সেনা। তারা ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর থেকে গাজায় বন্দী ছিলেন।
পরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী(আইডিএফ) জানায়, আমরা এইমাত্র নিশ্চিত করেছি যে রেডক্রসের মাধ্যমে জিম্মিদের ইসরায়েলি সেনাবাহিনীতে স্থানান্তর করা হয়েছে।
এক্সে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, "ফিরে আসা চার জিম্মিকে বর্তমানে আইডিএফ বিশেষ বাহিনী এবং আইএসএ বাহিনী তাদের ইসরায়েলি ভূখণ্ডে নিয়ে যাচ্ছে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা মূল্যায়ন করা হবে। এর আগে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার এবং সৈন্যরা ফিরে আসা জিম্মিদের অভিবাদন জানিয়েছে।"
তবে "আইডিএফের মুখপাত্রের ইউনিট সবাইকে ফিরে আসা জিম্মি এবং তাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করতে অনুরোধ করেছে।"
এদিকে চারজন নারী সেনার ছবি প্রকাশ করেছে রয়টার্স। ছবিতে তাদেরকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। এর আগে মুক্তি পাওয়া নারীদের নাম প্রকাশ করে হামাস। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মুক্তি পেতে চলেছেন করিনা আরিভ (২০), ড্যানিয়েলা গিলবোয়া (২০), নামা লেভি (২০) এবং লিরি আলবাগ (১৯)। অন্যদিকে এই চার সেনার বিপরীতে দুইশত ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হবে। তাদের মধ্যে ১২১ জন ইসরায়েলের কারাগারে যাবজ্জীবন সাজা ভোগ করছেন।
প্রসঙ্গত, গত সপ্তাহে (১৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, প্রথম দফায় ওই দিন তিন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয় হামাস। বিপরীতে ৯০ ফিলিস্তিনি বন্দি মুক্তি দেয় ইসরায়ে
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত
ইসরায়েলের পারমাণু অস্ত্র নিয়ে ৬০ বছরের গোপনীয়তা কি ভাঙতে যাচ্ছে?
পঞ্চম মেয়াদে মার্কিন সিনেটে জিতলেন ফিলিস্তিনি রাশিদা তালিব





