ইসরায়েল হামলায় সাত শিশুসহ একই পরিবারের ১০ ফিলিস্তিনির মৃত্যু
ইসরায়েলের বিমান হামলায় সাত শিশুসহ একই পরিবারের ১০ জনের মৃত্যু হয়েছে। গাজা উপত্যকার উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।
সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসসাল বলেন, জাবালিয়ার দক্ষিণ-পশ্চিমে জাবালিয়া আল-নাজলায় নিজ বাড়িতে হামলার শিকার হয়েছে পরিবারটি। সেখানে ১০ জন শহীদ হয়েছেন।
শহীদদের সবাই একই পরিবারের। এদের মধ্যে সাতজনই শিশু। সবচেয়ে বড় শিশুটির বয়স ছিল ছয় বছর। এই হামলা আরো ১৫ জন আহত হয়েছেন বলে জানান বাসসাল।
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, হামাস সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তারা ওই অঞ্চলে আইডিএফ সদস্যদের প্রতি হুমকি তৈরি করেছিল।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
‘যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে’,চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা
পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
উত্তপ্ত নয়াদিল্লি রণক্ষেত্র, যন্তর মন্তরে ইন্টারনেট বন্ধ
ককরোচ জনতা পার্টির সংসদ অভিমুখে যাত্রা, চ্যালেঞ্জের মুখে সরকার





