৫০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে ইরানের ন্যানো পণ্য, বাড়ছে চাহিদা
ইরানের ন্যানো প্রযুক্তির পণ্য বিশ্বের ৫০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে। বছরে যেসব ন্যানো পণ্য রপ্তানি হচ্ছে সেগুলোর মূল্য ছয় কোটি ৯০ লাখ ডলার।
ইরানি বিজ্ঞানীরা ন্যানোপ্রযুক্তি সংক্রান্ত নিবন্ধ ও পণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষ সাত দেশের তালিকায় স্থান করে নিতে সক্ষম হয়েছে।
পার্সটুডে জানিয়েছে, ইরানের ন্যানো বিষয়ক প্রধান দপ্তরের তথ্য অনুযায়ী ন্যানো পণ্যের রপ্তানি তিন বছরে তিন গুণেরও বেশি বেড়েছে এবং ইরানে তৈরি ন্যানো প্রযুক্তি পণ্যের রপ্তানি মূল্য বেড়ে ছয় কোটি ৯১ লাখ ছাড়িয়ে গেছে।
বর্তমানে ইরানের ন্যানো পণ্য যেসব দেশে রপ্তানি হচ্ছে সেগুলোর মধ্যে তুরস্ক, ইরাক, রাশিয়া, তাজিকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান এবং জর্জিয়াও রয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
‘যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে’,চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা
পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
উত্তপ্ত নয়াদিল্লি রণক্ষেত্র, যন্তর মন্তরে ইন্টারনেট বন্ধ
ককরোচ জনতা পার্টির সংসদ অভিমুখে যাত্রা, চ্যালেঞ্জের মুখে সরকার





