এখনও ভারতে আটকা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এখনও ভারতেই আটকা পড়ে আছেন। ফিরতে পারছেন না নিজ দেশে। জি-২০ সম্মেলনে অংশ নিতে ভারতে এসেছিলেন। তবে দেশটিতে পৌঁছানোর পর তার প্লেন খারাপ হয়ে যায়। ট্রুডোর সঙ্গে তার প্রতিনিধিদলের সদস্যরাও আটকে পড়েছেন।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, কানাডা থেকে ব্যাক আপ বিমান আসছে। সেই বিমানে স্পেয়ার পার্টসও আসছে। সেটি দিয়ে বিমান মেরামতের চেষ্টা করা হবে প্লেন মেরামতে অসুবিধা হলে ব্যাক আপ বিমানেই দেশে ফিরবেন তিনি বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
বার্তাসংস্থা এএফপিকে দিল্লির কানাডা দূতাবাসের পক্ষ থেকে ট্রুডোর অফিসের জারি করা একটি বিবৃতি দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, এই বিমানের দেখভাল কানাডার বিমানবাহিনী করে। তারা জানিয়েছে, বিমানে কিছু যান্ত্রিক গোলযোগ হয়েছে, যা রাতারাতি মেরামত করা সম্ভব নয়। বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রতিনিধিদল দিল্লিতে থাকবেন। ট্রুডোর অফিস বলেছে, খুব তাড়াতাড়ি হলে মঙ্গলবার সন্ধ্যায় কানাডার প্রধানমন্ত্রী দেশে ফিরতে পারেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে বেড়ে ৪১
‘যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে’,চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা
পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
উত্তপ্ত নয়াদিল্লি রণক্ষেত্র, যন্তর মন্তরে ইন্টারনেট বন্ধ





