অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর তৈরী সিঙারা খেতে চেয়ে মোদির টুইট
সম্প্রতি নিজের হাতে সিঙারা তৈরী করেছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।আর তা খেতে চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেছেন।লকডাউনের জন্য এখন বাইরে বসে খাবার ও গল্পগুজব নিষিদ্ধ। তাই এই অবসরে নিজের রান্নাঘরে জনপ্রিয় ভারতীয় পদ সিঙারা বানালেন স্কট মরিসন। স্কো-মোসা নামে সেই পদ টুইটারে শেয়ার করেছেন তিনি। সেই পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও উল্লেখ করেন তিনি। টুইটে প্রধানমন্ত্রী স্কট মরিস লিখেছেন; ""স্কটমোসাস, আমের চাটনি সঙ্গে।
পুরোটাই আমার রান্নাঘর থেকে।""সেই টুইটে জবাব দিতে ভোলেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন; ""ভারত মহাসাগর দ্বারা সংযুক্ত। ভারতীয় সিঙারা দ্বারা ঐক্যবদ্ধ। দেখে বেশ লোভনীয় লাগছে। যখন আমরা করোনা নামক শত্রুর বিরুদ্ধে জয়ী হবো, তখন একসঙ্গে বসে সিঙারা-সহ জলযোগ করবো।"" জানা গিয়েছে; চার জুন ইন্দো-অস্ট্রেলিয়া ভিডিও বৈঠকের সূচি রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করতে সেই বৈঠক। পাশাপাশি প্রতিরক্ষা; বাণিজ্য ও কৌশলগত স্তরে একাধিক চুক্তি স্বাক্ষরের পথ তৈরি করতে এই বৈঠক।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বিএনপি ক্ষমতা নয় দেশ পরিচালনার সুযোগ পেয়েছে : আসাদুজ্জামান রিপন
অস্ট্রেলিয়ায় আইপিডিসি’র ২৫ বছর পূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠানমালা
অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সম্মাননা পেলেন একজন বাংলাদেশি অধ্যাপক
অস্ট্রেলিয়া বিএনপির খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং আলোচনা সভা





